
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এই খবর ছড়িয়ে পড়ার পরপরই পুরো ডোমার ও ডিমলা উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। সংসদীয় এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ শ্রমজীবী মানুষ তাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি তার একটি বড় অর্জনে রূপ নিয়েছে। স্থায়ী কমিটির সদস্য হওয়ায় ডোমার-ডিমলা এলাকার সার্বিক সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে এক নতুন উদ্দীপনার্ সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিবাসীদের প্রত্যাশা—নতুন এ দায়িত্বে থেকে তিনি সারা দেশের শ্রমিক ও কর্মজীবী মানুষের আইনগত অধিকার নিশ্চিতকরণ এবং কল্যাণে জোরালো ভূমিকা রাখবেন।পাশাপাশি অবহেলিত ও নদীভাঙনপ্রবণ ডোমার-ডিমলা অঞ্চলের যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষার প্রসার এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে এই অর্জন বিশেষ গতি সঞ্চার করবে। সর্বস্তরের মানুষের প্রত্যাশা, তার এই নতুন পদবী ও অভিজ্ঞতা এলাকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখবে।
আরওপড়ুন….. মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা