1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের

ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View
ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

মো: বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ।

​এছাড়াও নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা রওসুল আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, জামায়াত নেতা মিনুজ্জামান মিন্টু সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​দিনটি উপলক্ষে ডিমলা উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা থানা পুকুর ও ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!