
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে তার দায় দল নেবে না এবং অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আসতে হবে।
রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, সরকারি অনুদান বিতরণ ও উন্নয়ন কর্মকাণ্ডসহ কোনো সরকারি কাজে দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। সার নিয়ে কেউ কালোবাজারি করলে তার লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দলীয় লোক জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।
তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অসহায়, পিছিয়ে পড়া ও ভিক্ষুকদের পুনর্বাসনে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম
সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
আরওপড়ুন…… মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।