1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’—নীলফামারীতে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা হাটকড়ই ডিগ্রি কলেজে নবীন বরণ, গেট উদ্বোধন ও বৃক্ষরোপণ শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ

বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View
বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি: তানসেন আলী মন্টু

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী সাতমাথা এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। মিছিলের স্লোগানে উত্তাল হয় গোটা শহর। পরাজিত শক্তির অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে গুজব-সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন।

জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী, সদর উপজেলা যুবদল আহ্বায়ক অতুল চন্দ্র দাস, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আব্দুর রউফ রুবেলসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…….. স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’—নীলফামারীতে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!