
মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর বেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রফিকুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ,ফায়ার সার্ভিস এর সাব অফিসার জহিরুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।
সভায় বক্তারা বলেন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দূর্যোগ মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই। দূর্যোগের আগাম সতর্কতা,দূর্যোগ সময়ে করনীয় ও দূর্যোগ পরবর্তী সময়ে করনীয় বিষয়ে সম্যক জ্ঞান অর্জনে প্রচারাভিযান জোরদার করতে হবে। দূর্যোগ এর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পরিবেশ সুরক্ষায় ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। পরিবেশ ধ্বংসের মতো নেতিবাচক কর্মকান্ড দূর্যোগের ভয়াবহতা বাড়িয়ে তোলে। লাখাই তথা সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে বহু লোক মারা যাচ্ছে। এতে রক্ষায় বজ্রপাত প্রতিরোধ তালগাছ রোপণ করতে হবে। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে কেউ জয়ী হতে পারেনা।এ যুদ্ধ একটি অসমযুদ্ধ।তাই প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। বেশী বেশি পরিবেশ বান্ধব ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে।
আরওপড়ুন…. কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক