1. salmankoeas@gmail.com : admin :
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬ তারিখে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে এসব ডিভাইস তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এ. বি. এম. ফয়জুল ইসলাম এবং এএসপি (প্রবি) জনাব মো. মাহমুদ খান।

​পুলিশ জানায়, সাধারণ ডায়েরি (জিডি)-র সূত্র ধরে আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই জনবান্ধব ভূমিকার প্রশংসা করেন।

​জনসাধারণের সেবায় সর্বদা তৎপর নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের হটলাইন নম্বর ০১৩২০-১৩৬২৯০-এ যোগাযোগ করে যেকোনো হারানো বা চুরি যাওয়া ডিভাইস সংক্রান্ত সহায়তা নেওয়া যাবে

আরওপড়ুন….. রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!