1. salmankoeas@gmail.com : admin :
ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান

ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View
ডিমলা থানা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় পূর্বশত্রুতার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী পিতা।

উপজেলার ছোটখাতা (১নং ওয়ার্ড) গ্রামের বাসিন্দা মোঃ ওসমান গনি (৪২) প্রতিপক্ষের পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে ডিমলা থানায় এই অভিযোগ করেন।
​
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ মশিউর রহমান (৪৩), তাঁর ছেলে মোঃ সাগর ইসলাম (২১), মোছাঃ সেলিনা বেগম (৪০), মোছাঃ মেরিনা বেগম (৩৫) এবং মোছাঃ শাহের বানু (৪০)। অভিযুক্ত মশিউর রহমানের ছোটখাতা বটতলী বাজারে একটি মুদি ও বিকাশের দোকান রয়েছে। অভিযোগকারীর দাবি, পূর্ব থেকেই উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই পূর্ববিরোধের জেরে গত ১২ অক্টোবর অভিযুক্ত সাগর ইসলাম তাঁর ‘Sagar Sarker’ নামক ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন যে, ওসমান গনির ছেলে মোঃ মোস্তাকিম ইসলাম তাঁদের দোকান থেকে বিকাশ ও নগদের টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে ওই ভিডিও এবং মোস্তাকিমের ছবি ব্যবহার করে একটি অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। শুধু তা-ই নয়, ‘NBP NEWS’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়ানো হয়।
​সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মানহানিকর অপপ্রচারে পরিবারটির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে তাঁদের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচার পাওয়ার আশায় ডিমলা থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ ওসমান গনি।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরওপড়ুন……. নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!