1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ Time View

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানো ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি পাবে, ভোক্তা তার সঠিক প্রাপ্য পাবে, আর বেকাররা চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা পাবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন।

এছাড়াও দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী, হাজারো জনতা ও সাধারণ জনগণের অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

সাবেক সংসদ সদস্য মিল্লাত এমপি বলেন, “দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

সমাবেশে বক্তারা একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। এ সময় তাঁরা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে স্বল্প সময়ের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “বাংলাদেশকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

আরওপড়ুন…নাশকতার আশঙ্কায় রাজধানীতে চিরুনি অভিযান : পুরো আগস্টজুড়েই ডিএমপির তৎপরতা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!