1. salmankoeas@gmail.com : admin :
পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮১ Time View

পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন।
দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার, লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ নাম করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে(পাগলার মোরে) এ কর্মসূচিতে সর্বস্তরের শতাধিক জনতা অংশ গ্রহণ করে।
উক্ত মানববন্ধনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরিফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ, জমিদাতা সদস্য প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ১০ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ। আগামী এক সপ্তাহে মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!