1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Join 4 other subscribers

ডিমলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮২ Time View

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা গোকুল চন্দ্র রায় কর্তৃক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতার ৬৮ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।এরপর স্বপ্না আক্তার নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করে।

গোকুল চন্দ্র রায়ের টাকা আত্মসাৎ এর রেস কাটতে না কাটতেই নতুন কর্মকর্তার ঘুষ বানিজ্যে জড়িয়ে পড়ে। দুর্নীতির তথ্য ফাঁস হওয়ায় অফিসের কর্মচারীদের প্রাণনাশের হুমকির দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ভুক্তভোগীদের পক্ষে ডিমলা থানায় অভিযোগ করেও কোন প্রকার প্রতিকার না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতার ভুগছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার ডিমলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, জাতীয় মহিলা সংস্থার আওতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রশিক্ষণ কেন্দ্রে ডিমলা শাখায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫ টি ট্রেডে ৮শত জন নারী প্রশিক্ষণ গ্রহণ করে। তৎকালীন প্রশিক্ষণ কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের ভাতার ৬৮লাখ টাকা কৌশলে উত্তোলন করে পালিয়ে যায়।

এরপরে আওয়ামীলীগ সরকারের নীলফামারী -১( ডোমার ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকারের হস্তক্ষেপে মোছাঃ স্বপ্না আক্তার প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান । দায়িত্ব নেয়ার পর ওই কর্মকর্তা প্রশিক্ষণার্থী সংগ্রহে চলতি অর্থবছরে দরখাস্ত আহবান করেন । জাতীয় মহিলা সংস্থার ডিমলা শাখা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ স্বপ্না আক্তার আবেদন কারী প্রশিক্ষণার্থী নিয়োগের জন্য প্রতিজনের নিকট থেকে উৎকোচ বাবদ ৩/৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেন।

ঘুষের বিনিময়ে প্রশিক্ষণার্থী নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি ফাঁস হয়ে গেলে গোটা উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে । বিষয়টি নিয়ে আবেদনকারীরা আন্দোলনে নামেন। ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া ঘুষ দুর্নীতির বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে অবগত করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া লটারির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের চুড়ান্ত তালিকার প্রক্রিয়া সম্পন্ন করেন। লটারি মাধ্যমে প্রশিক্ষনার্থী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় প্রশিক্ষণের তালিকা থেকে বাদ পড়ে যায় ঘুষ প্রদানকারী অধিকাংশ মহিলার নাম। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শিক্ষানার্থীদের নামের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে হলেও আবেদনকারীদের প্রদেয় টাকা ফেরত দেওয়া বা টাকা ফেরত প্রদানের কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

২৫০ জন প্রশিক্ষনার্থীর বিপরীতে আবেদন জমা পড়ে প্রায় ৫২৭ টি । অভিযোগ রয়েছে,সপ্না আক্তার প্রায় ১০ লক্ষ টাকার অধিক নিয়োগ বাণিজ্য করেছেন। উপজেলা শাখায় কর্মরত আছেন ৭ জন। এর মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ প্রশিক্ষক এবং ১ জন অফিস সহকারী ও সপ্না আক্তার নামের স্থানীয় একজন প্রশিক্ষণ কর্মকর্তা রয়েছেন।

এ ব্যাপারে প্রশিক্ষক বেলাল হোসেন জানান,প্রশিক্ষণ কর্মকর্তা সপ্না আক্তার স্যারের বিরুদ্ধে জেলা কর্মকর্তাকে কোন তথ্য জানাইনি। ইউএনও স্যারের মাধ্যমে বিষয়টি জেলা কর্মকর্তা ও ডিসি স্যার জানেন। ইউএনও স্যার নিজেই লটারি করেছেন।

আমাদেরকে অহেতুক সন্দেহ করে সপ্না আক্তার ম্যাডাম তার ভাই বজলার রহমানকে দিয়ে গভীর রাতে মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। হুকির বিষয়ে ইউএনও স্যারকে অবগতি করে তাহার অনুমতি নিয়ে ডিমলা থানার ওসি স্যারের কাছে অভিযোগ পত্র জমা দিলেও অদ্যবদি তিনি কোন আইনগত ব্যাবস্হা গ্রহন করেনি। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে জাতীয় মহিলা সংস্থা ডিমলা শাখার প্রশিক্ষণ কর্মকর্তা মোছঃ স্বপ্না আক্তার প্রশিক্ষাণার্থী আগ্রহীদের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ ও প্রশিক্ষকদের প্রাণ নাশের হুমকির বিষয় অস্বীকার করেন । ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী জানান,এ বিষয়ে আমাকে কোন অভিযোগ দিয়াছে কিনা আমার মনে পড়ছে না তার পরেও খুঁজে দেখব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া বলেন, দুর্নীতির অভিযোগের কারণেই তো ডিসি স্যারের নির্দেশে লটারির মাধ্যমে প্রশিক্ষাণার্থী নির্বাচন করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

নীলফামারী জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আব্দুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জাতীয় মহিলা সংস্থার ডিমলা উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপ্না আক্তারের বিরুদ্ধে অর্থিক অনিয়মের বিষয় আমি সহ প্রকল্পের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মহোদয় জানেন। জেলা প্রশাসকের নির্দেশে ইউ,এন,ও সাহেব অনিয়মের বিষয়টি দেখছেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading