1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৭১ Time View

দিনাজপুর প্রতিনিধি

সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতেই পত্রিকা খোঁজেন সচেতন সমাজ। দেশ বিদেশে সব খবর এক নজরে জানতে পারেন পত্রিকার মাধ্যমে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পাঠকের হাতে পৌঁছানো পর্যন্ত অনেক মানুষের ঘাম ঝরে।

সংবাদপত্রের এত পরিশ্রম সার্থক হয় কেবল পাঠকের হাতে পত্রিকা পৌঁছানোর মধ্যদিয়ে। পাঠকের হাতে পত্রিকার পৌঁছানোর মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রেখেছে পত্রিকা বিক্রেতা বা হকাররা। ঈদ যায় ঈদ আসে। কিন্তু বছরান্তে পাঠকের হাতে পত্রিকা পৌঁছানো হকারদের খবর তেমন কেউ রাখেনা। এই ভাবনা থেকে পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে দৈনিক দেশ মা পরিবার।

শনিবার (২৯মার্চ) দুপুর ১২টায় পৌর এলাকার কাটাবাড়ীস্থ দৈনিক দেশ মা পত্রিকার কার্যালয়ে উপজেলার পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার তুলে দেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা’র সহ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জ্বল, দৈনিক দেশ মা’র অনলাইন ইনচার্জ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকার, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, জাহাঙ্গীর হোসেন, গোপাল গুপ্ত সহ অনেকে।

আরওপড়ুন …সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর
পত্রিকা বিক্রেতা আব্দুল মোন্নাফ বলেন, পত্রিকার হকারদের তেমন খোঁজ খবর রাখেন না কেউ। ঈদ উপহার দেয়ায় আমরা খুশি। অন্তত কেউ আমাদেরকে মনে রেখেছেন- এটা ভাবতে ভালো লাগছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত বলেন, প্রতিবছর আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। হকাররাও এই সমাজেরই অংশ। বাস্তবতা হল তারা অসহায়। এই দায়িত্ববোধ থেকেই তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!