1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্রশাসন ও বিএনপির আনন্দ শোভাযাত্রা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

নন্দীগ্রামে প্রশাসন ও বিএনপির আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া বর্ণাঢ্য আয়োজনে দিনভর বৈশাখী গানে মেতে ওঠে তারুণ্য। প্রতিবছরের মতো উপজেলার নিমাইদিঘী ও পাঠান এলাকায় বৈশাখী মেলা বসেছে।

গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। এদিন সবচেয়ে বড় শোভাযাত্রা বের করে উপজেলা ও পৌর বিএনপি। অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে মিলনমেলায় পরিনত হয়।

 

এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। শোভাযাত্রায় কৃষক সেজে হাতে ধানের শীষ, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ীসহ গ্রামীণ ঐতিহ্য ফুটে ওঠে। চিত্রাঙ্কন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমি।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমদাদুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading