1. salmankoeas@gmail.com : admin :
চীনা প্রকল্পের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তার পাশে হওয়া উচিত বলে, মনে করেন রংপুর বিভাগের মানুষ। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে দরিদ্র জনগোষ্ঠীর পাশে এমপি মোশারফ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! লাখাইয়ে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার। চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে সৎযোদ্ধা ফেসবুকে মিথ্যা  মানহানিকর পোস্ট দেওয়ার লাখাই ইউনিয়ন জাসাসের প্রতিবাদ সভা।  নন্দিগ্রাম উপজেলা ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কাজীপুর সোনামুখী পশুর হাটে উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা নীরব চাঁদাবাজি চলছে সর্বত্রই

Join 4 other subscribers

চীনা প্রকল্পের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তার পাশে হওয়া উচিত বলে, মনে করেন রংপুর বিভাগের মানুষ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

চীনা প্রকল্পের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন নীলফামারী তথা দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা কাছে হওয়া উচিত বলে কেন মনে করেন রংপুর বিভাগ বাসি।

* তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন আগামীতে ব্যাপক কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সে অনুযায়ী সেখানে প্রাথমিক পর্যায়ের কাজ চলচে।মেইন রাস্তার আশেপাশে পানি উন্নয়ন বোর্ডের হাজার হাজার একর জমি পতিত অবস্থায় রয়েছে। যা ব্যবহার করে দেশ জাতির কল্যাণে ব্যবহার করা যাবে।

★সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র এক ঘন্টার পথ।নিরিবিলি এবং যানজট মুক্ত এলাকা।

★ডালিয়া ব্যারেজ বর্তমানে পিকনিক স্পট হিসেবে খ্যাত। চীনের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

★উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সাথে যেমন (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর) মাঝখানে হওয়ায় রংপুর বিভাগের সব জেলা থেকে সহজেই যাতায়াত করা সম্ভব।

★সরকারি পতিত খাস জমির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত (পানি উন্নয়ন বোর্ডের অধীনে শত শত একর জমি পতিত হিসেবে পড়ে রয়েছে যা ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব )।

★রংপুর বিভাগের মাঝামাঝি স্থান হওয়ায় রংপুর বিভাগের সব জেলা থেকে সহজে যাতায়াত করা সম্ভব। তাছাড়া তিন বিঘা করিডোর ও বাংলা বান্দা স্থলবন্দর থেকে মাত্র এক ঘণ্টা পথ।

★বাংলা বাংলা স্থলবন্দর পাশাপাশি হওয়ায় রংপুর বিভাগের সকল জেলা থেকে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা উন্নত রয়েছে। তাছাড়া তিস্তা নিয়ে চীনের যে মহা পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হলে যোগাযোগও যাতায়াত ব্যবস্থা আরো উন্নত হয়ে যাবে।

★তিস্তা প্রকল্পে একটি আন্তর্জাতিক মানের অবসর ও কনফারেন্স রুম রয়েছে। এছাড়াও অবসরের পাশে হিলিপোর্ট থাকায় জরুরী প্রয়োজনে বিশেষজ্ঞ দেশী-বিদেশী ডাক্তার হেলিকপ্টার যোগ যেকোনো দেশ থেকে এই লোকেশনে আসতে পারবেন।

★তিস্তা প্রকল্পের পরিবেশ দর্শনীয় ও মনোরম হওয়ায় হাসপাতালটির রোগী, চিকিৎসক সহ দর্শনার্থীদের সহজেই আকর্ষণ করবে।স্বয়ং চীন এখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট দেশী ও বিদেশী কর্তৃপক্ষের কাছে উপর্যুক্ত বিষয় বিবেচনা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে রংপুর বিভাগবাসী অনুরোধ জানায় নীলফামারীর ডিমলায় তিস্তা শেষ প্রকল্পের পাশে ১০০০ শয্যাবিশিষ্ট চীনা হাসপাতালের।

জানা যায়, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে চীন সরকার এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে। তিস্তা প্রকল্পের আশপাশে এ হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নূরজাহান বেগম বলেন, চীনের সঙ্গে আলোচনা চলছে। তারা আমাদের একটি হাসপাতাল উপহার দিতে চায়, যা আমরা রংপুরে নির্মাণের পরিকল্পনা করছি। দ্রুত কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী।

হাসপাতাল বানানো প্রসঙ্গে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম ১২ একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি জায়গায়। তবে নীলফামারীর একটা জায়গা পেয়েছি। এটার সম্ভাবনা যাচাইয়ের সমীক্ষা করব আমরা।

যেহেতু দাতা দেশ তিস্তার শেষ প্রকল্পের পাশে তিস্তা শেষ প্রকল্পের পাশে হাসপাতালটি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টাও এ কথাটি অপকটে স্বীকার করেছেন। তাই আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ নিজেদের মধ্যে ইধারন্দে না জড়িয়ে দাতা দেশের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তাদের চাওয়াকে সম্মান প্রদর্শন করি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading