1. salmankoeas@gmail.com : admin :
চুনারুঘাটের ব্যবসায়ী আব্দুল হাই হত্যা মামলা আসামি স্বামী স্ত্রী আটক। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

চুনারুঘাটের ব্যবসায়ী আব্দুল হাই হত্যা মামলা আসামি স্বামী স্ত্রী আটক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১৭ Time View

চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাদিশাল গ্রামের কাজল মিয়া (৫০):ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৮) কে পুলিশ আটক করেছে।

 

এদিকে প্রধান আসামী কাপ্তান মিয়া কে বিদেশে পালানোর সময় র‍্যাব গ্রেফতার করেছে বলে জানা গেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।হত্যাকাণ্ডে জড়িত কাজল-মিনারা দম্পতিকে মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজার (গ্রামে) অভিযান চালিয়ে গ্রেফতার করে চুনারুঘাট পুলিশ।গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, কাজল-মিনারা দম্পতি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দুজনই প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িত। (২২ এপ্রিল ) মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মহরম আলীর ছেলে কাপ্তান মিয়াকে সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে।

আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল।

জানা যায়, শনিবার দুপুরে আব্দুল হাই সেই জায়গার বাঁশ কাটতে যাওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।

নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনার পরদিন নিহতের বড় মেয়ে সাদিয়া জান্নাত মিম ৮ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!