1. salmankoeas@gmail.com : admin :
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৭৫ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন। তিনি পদত্যাগের কোনো কথা বলেননি।”

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর হঠাৎ করে ডাকা উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দায়িত্ব ফেলে যেতে পারি না। আমাদের কাজের পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমরা সেগুলো চিহ্নিত করেছি এবং সমাধান করে দায়িত্ব পালন করে যাব।”

এর আগে গত সপ্তাহের শেষ দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে।

আরওপড়ুন ..উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক করলো দুদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে সাক্ষাৎ করে সাংবাদিকদের জানান, অধ্যাপক ইউনূস অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে পদত্যাগের চিন্তার কথা বলেন।

তবে শনিবারের বৈঠকে পরিকল্পনা উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, প্রধান উপদেষ্টা আপাতত পদত্যাগ করছেন না এবং বর্তমান উপদেষ্টা পরিষদও দায়িত্ব পালনে অটুট রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!