1. salmankoeas@gmail.com : admin :
তেলিয়াপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

তেলিয়াপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৭২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সাগর মাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর মাল চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বাসিন্দা এবং অরুণ মাল-এর পুত্র।

শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকটবর্তী এলাকায় প্রবেশের সময় সাগর মাল রেললাইন ধরে হাঁটছিলেন এবং একইসাথে মোবাইলে কথা বলছিলেন। তিনি ট্রেনের শব্দ বা উপস্থিতি টের না পেয়ে হাঁটতে থাকেন। ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরওপড়ুন ….মৌলভীবাজারের রাসেল আহমেদ সাগর পদোন্নতি পেয়ে তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে পৌঁছে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন এলাকায় চলাচলের সময় সকলকে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!