1. salmankoeas@gmail.com : admin :
গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’

গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ Time View
গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিপাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগে আওয়ামীলীগের এক সক্রিয় কর্মীকে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ(২৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম শাহিনুর। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় কর্তৃক সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগে নির্বাচন শেষ পর্যায়ে রয়েছে। সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সার ও কীটনাশক ডিলার নিয়োগের লক্ষ্যে তিন জনের মধ্যে আওয়ামীলীগ কর্মী সাখাওয়াত হোসেনের নাম চুড়ান্ত তালিকায় রাখা হয়েছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের সক্রিয় কর্মী এ.টি.এম সাখাওয়াত হোসেন দুই হাজার ষোলো সালে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এবং দুই হাজার চৌদ্দ, দুই হাজার উনিশ ও দুই হাজার চব্বিশ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়।

পাশাপাশি দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারী অবৈধ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক ভাবে কাজ করে। এমন একজন রাজনৈতিক কর্মীর নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকায় কিভাবে আসলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি, আওয়ামী লীগের সক্রিয় কর্মী এটিএম সাখাওয়াত হোসেনের নাম ডিলার নিয়োগের চুড়ান্ত তালিকা থেকে অবিলম্বে বাতিল করতে গাইবান্ধা জেলা প্রশাসক এবং জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে দাবি জানান। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!