1. salmankoeas@gmail.com : admin :
নোয়াপাড়া চা বাগানে ৬ প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

নোয়াপাড়া চা বাগানে ৬ প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা  :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ছয়জন প্রহরীকে বেঁধে রেখে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, গতকাল গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বাগানের বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপিত তিনটি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে প্রথমে নিরাপত্তা প্রহরীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং নির্বিঘ্নে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। চুরি হওয়া ট্রান্সফরমারের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।
ঘটনার পর সকালে প্রহরীরা নিজেদের মুক্ত করে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে বাগান কর্তৃপক্ষ মাধবপুর থানায় অভিযোগ দায়ের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
নোয়াপাড়া চা বাগানের এক কর্মকর্তা জানান, “প্রহরীরা কোনো প্রতিরোধ করার সুযোগই পায়নি। চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। এতে বাগানের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
স্থানীয় শ্রমিকরা জানান, সম্প্রতি চা বাগান এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার ও বাগান এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চোরচক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!