1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক

মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৯৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমূলঘর গ্রামে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত নাফিছা অ্যান্ড আয়েশা মোল্লা মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে কয়েক শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

জানা যায়, দারুল ক্বিরাতের প্রতিষ্ঠাতা রঈছুল কোররা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ্ ফুলতলী (রহ.) অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সহি ও শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা বিস্তারে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এসব কেন্দ্রে প্রতি বছর রমজান মাসে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্বিরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিশেষ করে নাফিছা অ্যান্ড আয়েশা মোল্লা মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রে শিক্ষার্থীদের ভর্তি ফি ও তাজবিদ বইয়ের জন্য কোনো অর্থ গ্রহণ না করায় উদ্যোগটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এতে অসহায় ও স্বল্প আয়ের পরিবারের সন্তানরা আর্থিক চাপ ছাড়াই সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে বলে স্থানীয় সচেতন মহল জানান।

মাহফিলে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিবউল্লাহ । বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরওপড়ুন…..২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!