1. salmankoeas@gmail.com : admin :
আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ানগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে উত্তীর্ণদের তালিকা প্রকাশ

আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭০ Time View
আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২-এর বাদী মো. আলফাজ মিয়ার দায়ের করা মামলায় ২০২৩ সালের ২ জানুয়ারি রায় এবং একই বছরের ৯ জানুয়ারি ডিক্রি জারি করা হয়।

মামলায় বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। ডিক্রির বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় রায়টি চূড়ান্ত কার্যকারিতা লাভ করে।

তবে দীর্ঘদিনেও আদালতের ডিক্রি বাস্তবায়িত না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। জারি মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ভূমির কবলা সম্পাদন ও নিবন্ধন এবং ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষকে ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ডিক্রি বাস্তবায়নের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরওপড়ুন….. লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!