1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএনপির বর্ধিত সভা। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে বিএনপির বর্ধিত সভা।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৭৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে এলাহী সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, হাজী ফিরোজ মিয়া, হাজী ফারুক রানা, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খান, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, আবজল পাঠান, যুবদল আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, রুবেল মিয়া, রনি আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, আল মামুন, জসিম শিকদার, জুলহাস উদ্দিন রিংকু, রিংকু দেবনাথ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,

“ছাত্র-জনতার আন্দোলন, বিপ্লব এবং শহীদের রক্তের বিনিময়ে দেশে ফ্যাসিবাদী স্বৈরাচার পতন হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

বক্তারা আরও বলেন, ভারত থেকে নেমে আসা পানিতে দেশের বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে।

তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে কাজ করছে। বিএনপি এ সরকারকে সহযোগিতা করবে। বক্তারা হুঁশিয়ার করে বলেন, কেউ যেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।

সভা শেষে একটি সাংগঠনিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী দিনে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!