1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত”—প্রতিপাদ্যে হবিগঞ্জে মে দিবস উদযাপন দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত র‍্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ জন গ্রেফতার। কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোর কেপ্রকাশ্য মাথা ন্যাড়া, কান ধরে উঠবস নাখে খত দেওয়া অভিযোগ মাধবপুরে ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি: লাখাই বলভদ্র সেতু সংলগ্ন গর্ত বিঘ্নিত যানবাহন চলাচল

Join 4 other subscribers

দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬০ Time View

‎মো.সাগর আলী দেওয়ানগঞ্জ, প্রতিনিধি
‎জামালপুরের দেওয়ানগঞ্জে ১ মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ ইং পালিত। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

‎পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শাহ জহুরুল হোসেন এর
‎ সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, শামছুল হুদা রতন। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, খাদেমুল ইসলাম অলিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহনসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে।কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে দুর্ঘটনা ও প্রাণহানি কমে আসে।শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সভা শেষে মহান মে দিবসে শহীদ শ্রমিকদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুখ, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন উপজেলা প্রশাসন।

আরওপড়ুন….. কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading