1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য

কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩০২ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর পৌরসভার বেরিপোটল চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় নিজবাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেন অভিযানে অংশে নেয়া ডিএনসি টিমের সদস্যগণ।এসময় ওই দুইজনের নিকট থেকে যথাক্রমে ৫০ গ্রাম ও ৪৫ গ্রাম মোট ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারায় সাজা প্রদান করে আদালত।

এদিকে মাদক সেবনের দায়ে উভয়কেই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আসামী হবিবরের প্রতিবেশীরা জানান, মাদকসেবন ও বিক্রির কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও বিপদগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান , এর আগেও মাদক বিক্রির কারণে হবিবর জেলে গিয়েছেন এবং জেল থেকে এসে আবারও মাদক সেবন ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন।

আরওপড়ুন……. ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!