1. salmankoeas@gmail.com : admin :
বাহুবলে আ.লীগ নেতার মিলাদে বিএনপির শীর্ষ নেতারা: তৃণমূলে ক্ষোভ, সাধারণ সম্পাদককে ঘিরে প্রশ্নের ঝড় - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা

বাহুবলে আ.লীগ নেতার মিলাদে বিএনপির শীর্ষ নেতারা: তৃণমূলে ক্ষোভ, সাধারণ সম্পাদককে ঘিরে প্রশ্নের ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুধু আলোচনা-সমালোচনাতেই সীমাবদ্ধ নেই—বরং দলীয় শৃঙ্খলা, আদর্শ ও নেতৃত্বের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে তৃণমূল নেতাকর্মীরা।

জানা যায়, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দুলাল মিয়া (রাডার দুলাল) দীর্ঘ ৪৬৭ দিন কারাভোগ শেষে মুক্তি পাওয়ায় সোমবার (২৩ মার্চ) উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এ আয়োজনে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাব্বির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের এমন আয়োজনে বিএনপি নেতাদের অংশগ্রহণই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।

দলটির তৃণমূল পর্যায়ের একাধিক নেতা-কর্মী এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘দলীয় আদর্শের পরিপন্থী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগে বিতর্কিত একজন নেতার আয়োজনে অংশগ্রহণ দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

তাদের ভাষ্য, “এ ধরনের বিতর্কিত ব্যক্তির দাওয়াতে উপস্থিত হওয়া মানে নিজের রাজনৈতিক অবস্থানকে নিজেরাই বিতর্কিত করা – এটি নেতৃত্বের অযোগ্যতার বহিঃপ্রকাশ।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থেকে বিভিন্ন অজুহাতে নিজেকে আড়ালে রেখেছেন। এমনকি অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে অবস্থানের কথাও উল্লেখ করেন তারা। সাম্প্রতিক এ ঘটনায় তার রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে দলীয় অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তৃণমূলের অনেকের মতে, আওয়ামী লীগের একজন নেতার ব্যক্তিগত আয়োজনে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি শুধু বিভ্রান্তিই সৃষ্টি করছে না, বরং ত্যাগী নেতাকর্মীদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা কেবল সামাজিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এর পেছনে কোনো ‘নতুন রাজনৈতিক সমীকরণ’ বা নীরব সমঝোতা কাজ করছে কি না—তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়ভাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরওপড়ুন…..বিএনপির সমর্থকদের ৪০ বাড়ি ভাঙচুর জামায়াতের, শতাধিক বোমা বিস্ফোরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!