1. salmankoeas@gmail.com : admin :
“আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিয়ানীবাজারে জাসাস ও বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা” - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

“আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিয়ানীবাজারে জাসাস ও বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা”

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩১৩ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস, বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিয়ানীবাজার পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মুজিব, আহ্বায়ক, বিয়ানীবাজার উপজেলা জাসাস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান।
তিনি বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে যে ফ্যাসিবাদের পতন ঘটেছিল, আজ সেই ইতিহাস স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নতুন করে জেগে উঠতে হবে। দেশবাসী এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের পিন্টু, সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌর বিএনপি এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপি।

সভা সঞ্চালনায় ছিলেন শামীম আহমদ পৌর জাসাস সাংগঠনিক সম্পাদক,কোরআন তেলাওয়াত করেছেন দেলোয়ার হোসেন শ্রমিক দল সদস্য।
সভায় আরও বক্তব্য রাখেন:

  • পৌর জাসাস সভাপতি শাহ আকবর স্বপন।
  • এমরান আহমদ, সিনিয়র সহ-সভাপতি

  • মনসুর হাল্লাজ, সাধারণ সম্পাদক

  • খছরুজ্জামান, সহ-সভাপতি

  • অমিত আহমদ, সাংগঠনিক সম্পাদক

  • মিজানুর রহমান, প্রচার সম্পাদক

  • তারেকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক

পৌর জাসাসের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপজেলা জাসাসের সদস্য সচিব হালিম রানাসহ ১১টি ইউনিয়নের জাসাস নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে একটি বিজয় র‍্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এই দিনটি শুধু অতীত বিজয়ের স্মৃতি নয়, বর্তমানের গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উদ্দীপনা ও ঐক্যের বার্তা।

আরওপড়ুন…জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নীলফামারীবাসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!