1. salmankoeas@gmail.com : admin :
কমলগঞ্জে ধানখেত থেকে আহত অজগর উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

কমলগঞ্জে ধানখেত থেকে আহত অজগর উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৩ Time View

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকায় একটি ধানখেত থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হওয়া সাপটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে নেওয়া হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়রা ধান কাটার সময় সাপটি দেখতে পান এবং কাঁচি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সাপটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন প্রায় ১০ কেজি। সুস্থ হয়ে উঠলে সেটিকে বনে অবমুক্ত করা হবে।

চঞ্চল গোয়ালা স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘অজগর নির্বিষ এবং প্রকৃতির বন্ধু। মানুষ হত্যা না করে বন বিভাগ বা সংরক্ষণকর্মীদের খবর দিলে তারা নিরাপদে উদ্ধার করবে।’

এ বিষয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও চিকিৎসার পর সুস্থ করে নিরাপদে বনে অবমুক্ত করা হবে। বনসংলগ্ন এলাকার মানুষকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে অবহিত করার আহ্বান জানান তিনি।

আরওপড়ুন..সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!