1. salmankoeas@gmail.com : admin :
সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি :
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে সুলতানা পারভীন বেলা ১১টার দিকে আদালতে হাজির হন। তাকে এক নজর দেখতে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে। রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট “মো: বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২০ সালের.- ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। চোখ বেঁধে ক্রস ফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল তাকে। তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নির্দেশে জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ নির্যাতনে নেতৃত্ব দেন। পরে রিগানের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ দেখিয়ে এক বছরের কারাদণ্ডে-জেলেও পাঠানো হয়।“

প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ ঘটনার শিকার হন সাংবাদিক রিগান। কারামুক্তির পর তিনি আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।“

আরওপড়ুন ….কমলগঞ্জে ধানখেত থেকে আহত অজগর উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!