1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪২১ Time View

কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টিনের ঘরের চালা কেটে ভিতরে ঢুকে মোবাইল ফোনসেট, কসমেটিকস ও নগদ অর্থ নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পরে যেকোন সময়ে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইত্যাদি স্টোরের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই। দোকান থেকে দুইশ পিচ বাটন মোবাইল ফোনসেট নিয়ে গেছে যার মূল্য প্রায় সাড়ে তিনলক্ষ টাকা।
ক্ষতিগ্রন্থ ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ হিটলার জানান, দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আকাশমনি গাছ বেয়ে উঠে টিনের চালা কেটে ভেতরে ঢুকেছে চোর। এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে। # (ছবি আছে)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!