
মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালিটিতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। জনসম্পৃক্ততায় ভরপুর এই র্যালির মাধ্যমে নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সেলিম রেজা বলেন, “এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ইতিহাসই আমাদের চলমান আন্দোলনের অনুপ্রেরণা।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ছিল, আছে, এবং থাকবে।”
আরওপড়ুন…জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেওয়ানগঞ্জে বিএনপির বিজয় র্যালী
Subscribe to get the latest posts sent to your email.