1. salmankoeas@gmail.com : admin :
জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেওয়ানগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেওয়ানগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৫৮ Time View

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
‎
জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (৫আগস্ট) সকালে দলীয় কার্যালয় থেকে বিজয় র ্যলী বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে শেষ হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আলাউদ্দিন আল মামুনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান
‎ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো, আতিকুর রহমান সাজু তিনি বলেন -আওয়ামী লীগ ১৭বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তিতে আজ আমাদের আনন্দ র‍্যালী।

‎বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আজকের উপস্থিতি প্রমান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে।

‎এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সহ সভাপতি শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুদ হাবীব পলিন, উপজেলা যুবদলের আহবায়ক, মঞ্জু হোসেন মঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক, দেওয়ান মো.আলতাফ পৌর যুবদলের সদস্য সচিব,মো.ফারুক আহমেদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি,মো.জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ডের পৌর বিএনপির সভাপতি,মো.শামছুল আলম লিটন আকন্দ সাবেক পৌর যুবদলের সদস্য সচিব, মোকলেছুর রহমান সহ দেওয়ান গঞ্জ উপজেলা এবং দেওয়ানগঞ্জ পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…“আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিয়ানীবাজারে জাসাস ও বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!