1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪০৮ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কৃষক ও গো-খামারি আব্দুর রহমানের সাথে একই গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র আব্দুল মজিদ (৫৬), আব্দুস সালাম (৫৩) সাইফুলদের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেল চারটায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ লোকজন নিয়ে একযোগে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গো-খামারের আধাপাকা ঘর ও রান্নাঘরে ভাংচুর চালিয়ে লন্ডভন্ড করে ফেলে। বাঁধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে চুলের মুঠি ধরে মারপিট করে জখম করা হয়েছে।

এরপর আক্রমণকারিরা কৃষক রহমানের ঘরে থাকা ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনিট গরু নিয়ে যায়। পরে রহমানের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমণকারিরা বীরদর্পে চলে যায়। যাবার সময় রহমানকে প্রাণনাশের হুমকী ধামকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে রান্নাঘর পুরোপুরি নষ্ট করা হয়েছে। গো-খামারের ইটের ওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে।

এসময় নাম প্রকাশ না করার শর্তে রহমানের প্রতিবেশীরা জানান, মজিদের লোকজন দলবদ্ধভাবে এসে একযোগে হামলা করে ভাংচুর করেছে। আমরা ভয়ে বের হইনি। পরে যখন আমরা একযাগে বের হই তখন তারা চলে যায়।
এ বিষয়ে কথা বলার জন্যে আব্দুল মজিদ জানান, আমাদের জমি ওরা জবর দখল করে রেখেছিলো। লুটপাট কিছু হয়নি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

আরওপড়ুন….. দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!