1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭৪ Time View
কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাটি মেওয়াখোলা গ্রামের বাসিন্দা মো. গেরমান আলী (৭০) প্রায় ১১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে মো. গেরমান আলী নিজ বাড়ি থেকে স্থানীয় নাটুয়ারপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গেরমান আলীর মুখে দাড়ি এবং মাথায় পাকা চুল রয়েছে। তিনি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কথা বলেন এবং বিশেষ করে বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে বেশি আলোচনা করেন। তবে তিনি কারও কোনো ক্ষতি করেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের পক্ষ থেকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. আব্দুল কুদ্দুস (পুত্র) – ০১৭৪৫-৪৪৫৭৭২
বকুল – ০১৭৫৭-১০৪১৩৯
পরিবারের একটাই প্রত্যাশা—যে কোনো তথ্যের মাধ্যমে প্রিয় মানুষটিকে আবার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

আরওপড়ুন……. নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!