1. salmankoeas@gmail.com : admin :
কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ

কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের দায়ে চারজনকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কাজীপুর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই এবং ঢাকনাবিহীন অবস্থায় চলাচলের কারণে প্রায়ই সড়কে বালু পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এরই মধ্যে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা ১৫ মিনিটে কাজীপুরের শিমুলদাইড় এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে রোববার কাজীপুরের মেঘাই এলাকার বালুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ওভারলোড করে বালু পরিবহন এবং ঢাকনাবিহীনভাবে সড়কে চলাচলের দায়ে তিন ট্রাকচালককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া ট্রাকে অতিরিক্ত বালু বোঝাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন……. কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!