1. salmankoeas@gmail.com : admin :
জলঢাকা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের পাল দফা দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

জলঢাকা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের পাল দফা দাবিতে মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৩৭ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক কার্যক্রম প্রকল্পের শিক্ষক কল্যান পরিষদ জলঢাকা শাখার আয়োজনে পাঁচ দফা দাবীতে উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ মার্চ) সকালে ১১টায় জলঢাকা শহরের জিরোপয়েন্ট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ, প্রকল্প স্থায়ীকরণ, অসুস্থ বা অবসর গ্রহণ করলে এককালীন অর্থ প্রদান সহ পাঁচ দফা দাবি জানানো হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম, মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল আজিজ, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরওপড়ুন ….সিরাজগঞ্জের কাজীপুরে আগুনে পুড়ে ছাই ছয়টি পরিবারের দশটি ঘর

জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ জানান, সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেইসঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!