1. salmankoeas@gmail.com : admin :
জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি — আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন।

Join 4 other subscribers

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি — আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

ক্রাইমসিন সংবাদ :
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে স্বীকৃতি পেত না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন হওয়ার পর আবার ব্যারাকে ফিরে গেছেন—এমন দৃষ্টান্ত বিশ্বে বিরল।

তিনি বলেন, দেশের আকাশে যখনই অন্ধকার নেমে এসেছে, তখনই জিয়াউর রহমান আলোকবর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি খাল কাটা কর্মসূচির মাধ্যমে খাদ্য ঘাটতি কমিয়ে সবুজ বিপ্লব ঘটান, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত বাংলাদেশকে তিনি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করতে সক্ষম হন।

আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। একই পরিবারের দুই সদস্যের এমন বিপুল জনপ্রিয়তা বিশ্বে বিরল ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করব, ইনশাল্লাহ।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সহসভাপতি গিয়াসউদ্দিন ও সালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, ফারুক রানা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লাল মিয়া, আবজাল পাঠান, মোবারকউল্লাহ, হারুন অর রশিদ, দুধ মিয়া, মাহবুব খাঁনসহ আরও অনেকে।

এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

মাধবপুরে ভারতীয় জিরা জব্দ, বিজিবির অভিযানে চোরাচালান প্রতিরোধ


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading