1. salmankoeas@gmail.com : admin :
ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩২ Time View
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর দিকনির্দেশনা এবং মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম সালিমুল হক-এর তত্ত্বাবধানে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত রবিবার (২৬ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্য মোঃ জহির হোসেন (২৫) ও মোঃ জাকির হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মোঃ নাহিদ মিয়া (২৪), মোঃ কালু মিয়া (৪০) এবং মোঃ সোহাগ মিয়া (৩৩)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে সোহাগ মিয়ার ভাঙারি দোকান থেকে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।
এ ঘটনায় চুনারুঘাট থানায় দায়ের করা মামলার (নং-২৭, তারিখ-২৮ মার্চ ২০২৬; ধারা-৪৫৭/৩৮০) সূত্রে অভিযান পরিচালিত হয় বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!