1. salmankoeas@gmail.com : admin :
ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা, মাধবপুরে উদ্ধার আহত যুবক । - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা, মাধবপুরে উদ্ধার আহত যুবক ।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩২৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের হাতে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে আহাদ আলী (৩০) নামে এক যুবককে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সোমবার (৪ আগস্ট) ভোররাতে আখাউড়া-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার চাঙ্গার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আহাদ আলীর পরিচয় জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার নুর আলীর ছেলে।

 

রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান পুরোপুরি ফিরে আসেনি। উন্নত চিকিৎসার জন্য পরে পরিবারের সদস্যরা তাকে সিলেটে নিয়ে যান। আহত অবস্থায় আহাদ জানিয়েছেন, দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।

 

মাধবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর গোলাম মোস্তফা জানান, “রেললাইনের পাশ থেকে আহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবা হাসপাতালে এসে ছেলেকে নিয়ে গেছেন। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।”

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরওপড়ুন…নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!