1. salmankoeas@gmail.com : admin :
তারুণ্যের রাজনৈতিক অধিষ্ঠির অধিকার প্রতিষ্ঠা উপলক্ষে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

তারুণ্যের রাজনৈতিক অধিষ্ঠির অধিকার প্রতিষ্ঠা উপলক্ষে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪০৩ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

আগামী ২৪ মে দেশের উত্তরাঞ্চলের বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার উদ্দেশ্যে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাবের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন জুয়েল বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি প্রতীক। এই সমাবেশ সফল করার মাধ্যমে সারা দেশে একটি জোরালো বার্তা পৌঁছে যাবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে এই সমাবেশ সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরওপড়ুন ……মাধবপুরে অবৈধ স’মিল ৪৭টি, বৈধ মাত্র ১১টি — হুমকিতে বন ও পরিবেশ

একসঙ্গে কাজ করে একটি ঐতিহাসিক সমাবেশ উপহার দিতে হবে জাতিকে।’ এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য রিপন ইসলাম, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ সহ স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!