1. salmankoeas@gmail.com : admin :
তেমুনিয়া বাজারে কাঁচা পণ্যের দাম অনেক বেশি ! নয়াহাটির তুলনায় চড়া মূল্য, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

তেমুনিয়া বাজারে কাঁচা পণ্যের দাম অনেক বেশি ! নয়াহাটির তুলনায় চড়া মূল্য, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, মাধবপুর (হবিগঞ্জ)
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুর উপজেলার তেমুনিয়া বাজারে কাঁচা পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। একই উপজেলার নয়াহাটি বাজারে যেখানে তুলনামূলকভাবে কম দামে পণ্য বিক্রি হচ্ছে, সেখানে তেমুনিয়ায় একই পণ্য দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এতে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

সোমবার সকাল ৯টার দিকে তেমুনিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সবজির দাম পূর্বের তুলনায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। নয়াহাটি বাজারে যেখানে বেগুন ৪৫ ও পটল ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে তেমুনিয়ায় একই পণ্য বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। এমনকি কাঁচা মরিচের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজি হয়েছে।

🧾 তিন স্তরে কাঁচা পণ্যের মূল্য তুলনা

(আড়ৎ ➜ নয়াহাটি ➜ তেমুনিয়া বাজার)

পণ্য আড়ৎ মূল্য নয়াহাটি বাজার তেমুনিয়া বাজার তেমুনিয়া বাজারে আড়তের চেয়ে বেশি (টাকা/%)
বেগুন ৪০ টাকা/কেজি ৪৫ টাকা/কেজি ৬০ টাকা/কেজি +২০ টাকা / +৫০%
পটল ৪০ টাকা/কেজি ৪৫ টাকা/কেজি ৬০ টাকা/কেজি +২০ টাকা / +৫০%
করলা ১৫ টাকা/কেজি ২৫ টাকা/কেজি ৪০ টাকা/কেজি +২৫ টাকা / +১৬৭%
কাঁচা মরিচ ৪০ টাকা/কেজি ৬০ টাকা/কেজি ৮০ টাকা/কেজি +৪০ টাকা / +১০০%
আলু ২০ টাকা/কেজি ২৫ টাকা/কেজি ৩০ টাকা/কেজি +১০ টাকা / +৫০%
লাউ ২০ টাকা/পিচ ৪০ টাকা/পিচ ৬০ টাকা/পিচ +৪০ টাকা / +২০০%
টমেটো ২৫ টাকা/কেজি¹ ৪০ টাকা/কেজি ৫০ টাকা/কেজি +২৫ টাকা / +১০০%
বড়বটি

টমেটো

১০ টাকা/কেজি

২৫ টাকা/কেজি

২০ টাকা/কেজি

৪০ টাকা/কেজি

৩০ টাকা/কেজি

৫০ টাকা/কেজি

+২০ টাকা / +২০০%

 


📌 বিশ্লেষণ:

  • তেমুনিয়া বাজারে প্রতিটি পণ্যের দাম আড়তের চেয়ে ৫০% থেকে ২০০% পর্যন্ত বেশি।

  • নয়াহাটিতে তুলনামূলকভাবে দাম কম, যা স্বাভাবিক লাভের সীমার মধ্যেই পড়ে।

  • করলা, বড়বটি, লাউ ও কাঁচা মরিচে সবচেয়ে বেশি মুনাফা করা হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ ও ক্ষোভ

তীব্র হতাশা প্রকাশ করে স্থানীয় গৃহবধূ শিরিন আক্তার বলেন,
“আগে সপ্তাহে দুই-তিন দিন বাজার করতাম, এখন একদিন বাজার করতেও কষ্ট হয়। তেমুনিয়ায় পণ্যের দাম যেন দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”

একইভাবে ক্ষোভ প্রকাশ করেন দিনমজুর সোহেল মিয়া। তিনি বলেন,
“নয়াহাটি বাজারে গেলে সব পণ্য অর্ধেক দামে পাওয়া যায়। তাহলে তেমুনিয়ায় এত বেশি দাম কেন? এটা কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা নয়?”

আরওপড়ুন …..মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্যবসায়ীদের যুক্তি

তেমুনিয়া বাজারের এক বিক্রেতা বলেন,
“গাড়ি ভাড়া, পরিবহন খরচ, পাইকারি বাজারের দাম—সবই বেড়েছে। আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়।”

অপরদিকে নয়াহাটি বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন,
“আমরা তো একই উৎস থেকে পণ্য আনি। কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে পুরো বাজারের ভাবমূর্তি নষ্ট করছেন।”

তেমুনিয়া নয়াহাটি সহ কাঁচা মালের আড়ৎ ১৫টি ,জুয়েল এন্টারপ্রাইজের মালিক বলেন গতকাল রাতে আমার আড়ৎ থেকে বিক্রয় করেছি

বেগুন ৪০ টাকা/কেজি
পটল ৪০ টাকা/কেজি

টমেটো ক্যারেট ২৪কেজি    ৬০০/টাকা
করলা ১৫ টাকা/কেজি
কাঁচা মরিচ ৪০ টাকা/কেজি ১
আলু ২০ টাকা/কেজি
লাউ ২০ টাকা/পিচ

বড়বটি ১০ টাকা/কেজি

 

প্রশাসনের নজরদারি

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“বাজারে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”

একই উপজেলার দুই বাজারে পণ্যের দামে এত বড় পার্থক্য প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবকেই নির্দেশ করে। সচেতন মহল মনে করছে, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও নিয়মিত তদারকি ছাড়া এই অনিয়ম দূর করা সম্ভব নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!