1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৭০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৬৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মিস্তিবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধর্মঘর-তেমুনিয়া আঞ্চলিক সড়কের মিস্তিবাড়ী মোড় থেকে উল্লেখিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটক মিজানুর রহমান মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে।

আরওপড়ুন ….মাধবপুরে শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, মাধবপুরে মাদকবিরোধী অভিযানে সম্প্রতি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!