1. salmankoeas@gmail.com : admin :
দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ' গঠন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৬৫ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়েছে। পরিষদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসুন আমরা দলমত নির্বিশেষে কাধে কাধ মিলিয়ে কাজ করি।যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ একটা গতিশীল প্রক্রিয়া। এটাতে কোনো প্রকার পদ পদবী,কোনো প্রকার ভেদাভেদ নাই।সবাই সদস্য স্বেচ্ছাসেবক। এর বাইরে কারো কোনো পরিচয় নাই।

নিজের জন্মস্থানের জন্য একসাথে কাজ করার একটা নির্দলীয় প্লাটফর্ম হচ্ছে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ।

গতকাল শনিবার সংগঠনের পক্ষে ‘ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কন্সালট্যান্টস (ইডিসি)’ এর সিইও প্রকৌশলী ফরিদুল ইসলাম কাজিপুরে সাংবাদিকদের নিকট এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।তিনি বলেন,সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত মনসুরনগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়ন নিয়ে অনেকদিন যাবত চলমান উপজেলা গঠনের দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত ৩ মে ঢাকার মোহাম্মদপুরে একটি কমিটি গঠন করা হয়েছে।

‘আমাদের প্রাণের দাবি ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নে দলমত নির্বিশেষে কমিটির সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেব বলে আমি বিশ্বাস করি। তবেই সফলতা ধরা দেবে। চরবাসীর র্দীঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।’

আরওপড়ুন …..ডোমারে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করা বিজয় দাস কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ।

তিনি আরও জানান ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ অতিসত্বর জেলা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। কমিটি গঠন অনুষ্ঠানে

বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, তিতাস গ্যাস কম্পানির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম আলী আকবর, সিটী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক জহুরুল ইসলাম লিটন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল হক, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, ইঞ্জিনিয়ার সোহাগ রানা, প্রভাষক মুদ্দাচ্ছির রহমান প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!