1. salmankoeas@gmail.com : admin :
ডোমারে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করা বিজয় দাস কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডোমারে মহানবী (সাঃ)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করা বিজয় দাস কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৯৬ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে হযরত মোহাম্মদ (নাঃ) কটুক্তিকারী বিজয় দাস (২৪)কে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ধারানীগঞ্জ বাজারে র দুলালের মেম্বারের চাতালে আটক করা হয় তাকে। আটককৃত বিজয় দাস ডোমার উপজেলার হরিণচোরা ইউনিয়নের হরি হারা গ্রামের সুরেশ দাসের ছেলে।

এলাকাবাসী জানান, বিজয় দাসসহ একটি গ্রুপ নিয়মিত উগ্রবাদী সংগঠন ইসকনের সঙ্গে যোগাযোগ রাখে। তাদের অভিযোগ, “দেখলে তোমায় মায়া লাগে” নামের একটি ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।তাদের ভাষ্যমতে, “আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

অভিযুক্ত বিজয় দাস বলেন, গতকাল আমি আমার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছি, বর্তমানে আমার কাছে কোনো মোবাইল নেই। ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও ৩-৪ জন জানে, তাদের কেউ এমন পোস্ট দিয়ে থাকতে পারে।তবে তিনি ইসকনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ডোমার বাজারের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ওই হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।অবরোধের চলাকালে ওই এলাকায় বিরাট যানজেটের সৃষ্টি হয় এবং এলাকাবাসীরা বিলম্ব নয় পরে। উপায় না পেয়ে ডোমার থানার অফিসারন ইনচার্জ ওসি আরিফুল ইসলাম অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এলাকাবাসী বিজয় দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আটককৃত বিজয় দাসকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!