1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ‎ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০১ Time View

‎দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
‎
‎‎দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া এলাকার কাঁচামাল ব্যবসায়ীর আব্দুর রাজ্জাকের উপর হামলার প্রতিবাদে  পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত।
‎গতকাল বিকাল ৫ ঘটিকার সময় হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া বাজারে একটি মানববন্ধন করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।
‎
‎উক্ত মানববন্ধনে আব্দুর রাজ্জাক বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিপক্ষ দুই ব্যক্তি মো আনিছুর ও মো.ভিক্কু আলী বাজারের মধ্যে আমার উপর হামলা চালায়। তারা দোকানের সামনে এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি লাথি ও জুতা দিয়ে মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। আমাকে প্রকাশ্যে মারধর করে তারা ক্ষ্যান্ত হননি আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এখন আমি ব্যবসা নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।নিরাপত্তার স্বার্থে আমি একটি মামলা ও দায়ের করেছি।
‎
‎মানববন্ধনে তিনি এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান।
‎
‎
‎এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান জানান, থানায় একটি অভিযোগ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!