1. salmankoeas@gmail.com : admin :
দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর মাধবপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপলাইন অপসারণ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি, মাদকসেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর মাধবপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপলাইন অপসারণ মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মহাপরিচালকের কাছে লিখিত আবেদন লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলা য় সারা ফেলেছে পরিবেশ রক্ষা স্টল। মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ থেকে এলপিজি ১২কেজির দাম কমলো বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, ওপারে জ্বলছে আগুন নন্দীগ্রাম প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ,অভিযুক্ত দুলাভাই গ্রেফতার মাধবপুরে ড্রেজার বন্ধের নির্দেশের পরও চলছে মাটি কাটা, ক্ষোভ কৃষকদের নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট

দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর মাধবপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপলাইন অপসারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ দৈনিক ক্রাইমসিনে প্রকাশিত হওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপলাইন অপসারণ করেছে।

জানা যায়, শিমুলঘর গ্রামের কৃষিজমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস মিয়া উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে পুনরায় মাটি উত্তোলন চলতে থাকে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এ ঘটনায় গত কয়েকদিন ধরে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নির্দেশে প্রশাসন পুনরায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মাটি পরিবহনের জন্য স্থাপন করা পাইপলাইন ভেঙে ফেলা হয়।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষিজমি থেকে গভীরভাবে মাটি কাটার কারণে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যাতে আর কেউ কৃষিজমির শ্রেণি পরিবর্তন বা অবৈধভাবে মাটি উত্তোলন করতে না পারে সে বিষয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ড্রেজার পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরওপড়ুন….. মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মহাপরিচালকের কাছে লিখিত আবেদন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!