1. salmankoeas@gmail.com : admin :
ধুনটে যমুনা নদীর ভান্ডারবাড়িতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ধুনটে যমুনা নদীর ভান্ডারবাড়িতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৭৭ Time View

মাহমুদুল হাসান (শুভ) ধুনট বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়িতে যমুনা নদীর ডান তীরে দ্রুত টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে নদী ভাঙ্গন এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ভান্ডারবাড়ি বাজার এলাকায় যমুনা নদীর তীরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, সমাজসেবক জাহিদুল ইসলাম, নাট্যকার ও অভিনেতা জাহিদ হাসান সাগর ও শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুবেল মাহমুদ, যুবদল নেতা বাবলু মিয়া, শ্রমিকদল নেতা স্বপন মাহমুদ, কৃষকদল নেতা হজরত আলী, সমাজসেবক আব্দুল লতিফ, শফি, জহুরুল প্রামানিক, চাঁন মিয়া, নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, ১৯৮৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ সময়ে যমুনার আগ্রাসনের শিক্সার হয়ে অনেক মানুষ তাদের ভিটেমাটি হারিয়েছেন। হারিয়ে গেছে ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি, বানিয়াজান, কচুগাড়ি, নিউ সারিয়াকান্দি, বৈশাখী, রাধানগর, পুখুরিয়া, সারিয়াকান্দি, রঘুনাথপুরসহ আরো অনেক গ্রাম। যে গ্রামগুলো টিকে আছে সেটাও যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হওয়ার পথে। এলাকাবসির প্রাণের দাবী এসব গ্রামের ফসলি জমি সহ বসতবাড়িঘর রক্ষার জন্য যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।
বক্তাগণ আরো বলেন, কিছু কাজ করতে এসে বালুভর্তি জিওব্যাগ কিনারায় না ফেলে চরের মধ্যে ফেলে রেখেছে যা তাদের কোন কাজেই আসছে না। এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুততম সময়ের মধ্যে তারা যেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে যমুনা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন ।

আরওপড়ুন….. লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ পরলোকে, রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!