1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে এলাকাবাসীর মাঝে আলো ছড়াচ্ছে "মেরিন স্পোর্টস একাডেমি" - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে এলাকাবাসীর মাঝে আলো ছড়াচ্ছে “মেরিন স্পোর্টস একাডেমি”

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪৪ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু

মেরিন স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন মেরিন সারোয়ার হোসেন সোহেল যেভাবে তৃণমূল পর্যায়ে আলো ছড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য এবং অনুপ্রেরণাদায়ক। তিনি কোনো দলীয় জনপ্রতিনিধি নন, তিনি একজন সাধারণ গ্রামের সন্তান। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের ছেলে।

তার বাবা, মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ছিলেন নন্দীগ্রাম উপজেলার মধ্যে প্রথম ম্যাজিস্ট্রেট এবং একজন সৎ যোগ্য ও সম্মানিত ব্যক্তি। সেই আদর্শ ও সততার উত্তরাধিকার বয়ে নিয়ে তারই সন্তান আজ নিজ ইউনিয়নের নক্ষত্র হয়ে উঠেছেন।

৩ নং ভাটরা ইউনিয়নের অন্তর্গত কুমিড়া পন্ডিতপুকুর বাজার, যা ইতোমধ্যেই নন্দীগ্রাম উপজেলার একটি রোল মডেল বাজার হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানেই প্রতিষ্ঠা করেছেন “মেরিন স্পোর্টস একাডেমি”। গত দুই বছর ধরে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এলাকার তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ্য, সচেতন ও সৃজনশীল জীবনের দিকে এগিয়ে নিচ্ছেন।

জেলা বা উপজেলা পর্যায়ে কোচিং সুবিধা থাকলেও, তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ খুবই বিরল। একজন দক্ষ কোচ ও ট্রেইনার নিয়োগ দিয়ে তরুণদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এটি শুধু ব্যয়বহুলই নয়, বরং দৃষ্টান্তমূলক একটি উদ্যোগ। অথচ তিনি কোনো লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে এই কাজ করে যাচ্ছেন। ক্রীড়া পরিচালক হিসেবে স্পোর্টস একাডেমির দায়িত্ব পালন করছেন মোঃ আরিফুল ইসলাম (আরিফ)।

তার এই প্রচেষ্টা শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখার একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে একজন মানুষ নিজের এলাকা বদলে দিতে পারেন।

তিনি পেশায় একজন মেরিন ক্যাপ্টেন হিসেবে যার অধিকাংশ সময় কেটে যায় সাগরের বুকে। তার মনও যেন সাগরের মতোই উদার, বিশাল ও গভীর। মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার এই অদম্য চেষ্টা, সব মিলিয়ে তিনি সত্যিই একজন জীবন্ত কিংবদন্তি।

ক্যাপ্টেন মেরিন সারোয়ার হোসেন সোহেল কে নিয়ে এলাকাবাসী জানান আমরা সত্যিই গর্বিত। আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন, যিনি নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগ আরও বিস্তৃত হোক, সফল হোক এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

আরওপড়ুন….. দেওয়ানগঞ্জে ধ’র্ষণকারী সহ চার জন আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!