1. salmankoeas@gmail.com : admin :
নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি মাধবপুরে উন্নত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ, স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল মাধবপুরে নদীভাঙনের তাণ্ডব, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝুঁকিতে জনপদ তারেক রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৭৫.৩% জনগণ, দাবি দ্য ডেল্টাগ্রামের জরিপে হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার মানবতার হাত ধরে নতুন পরিবার পেল সেই নবজাতক নন্দীগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৬ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কাজিপুর উপজেলার সোনামুখী এলাকার তরুণ সমাজসেবক রাফিক নীরবে-নিভৃতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রচারের আলো থেকে দূরে থেকে তিনি নিয়মিতভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি এক অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন সচেতন তরুণ। মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, রাফিক সবসময় চেষ্টা করেন গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। কখনো চিকিৎসার খরচ, কখনো শিক্ষা সহায়তা, আবার কখনো জরুরি খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান মানুষের দ্বারে দ্বারে।
রাফিক বলেন, “মানুষের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় শান্তি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে।”
মানবতার সেবায় তরুণ রাফিকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

আরওপড়ুন….. সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!