1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

নীলফামারীতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৪৮ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে আগামী ২৩-২৪ মে “পরিবেশ রক্ষা পাদ নাগরিক সমস্যা” নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে নীলফামারী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলা যুবদলের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ,সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা।

এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের অধিকতর সক্রিয় ও সচেতন ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না হলে গণতন্ত্র সুসংহত হবে না। কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যার টেকসই সমাধানে তরুণদের চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাইদ বাবু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, লুৎফর সর্দার, মীর সাঈদ, যুবদলের ডোমার শাখার আহ্বায়ক ইফতেখার আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, জলঢাকা শাখার আহ্বায়ক হারুন জোয়াদ্দার, সদস্য সচিব শাহীনুর হক বাবু সহ আরও অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!