1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে সংবিধান সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নীলফামারীতে সংবিধান সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রমাণিক, নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮১৭ Time View

মোঃ বাদশা প্রমাণিক, নীলফামারী প্রতিনিধি:
বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ নির্বাচনসহ একটি নতুন সংবিধান প্রণয়নের দাবিতে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা হয়।

জেলা এনসিপির সদস্য ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন। তিনি বলেন, “এ দেশের শাসকরা কখনো দেশটিকে নিজেদের মনে করে শাসন করেনি।

তারা বিদেশি এজেন্ট সেজে দেশের স্বার্থকে উপেক্ষা করেছে। আজ যখন সংস্কারের প্রয়োজন, তখন একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত। অথচ জনগণের প্রকৃত দাবি হলো—সংস্কার ও নতুন সংবিধান।”

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলার যুগ্ম সমন্বয়কারী শাহ আজিজুর রহমান, মোহাইমিনুর রহমান সানা প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সময় এসেছে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের। এজন্য প্রয়োজন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, একটি সংস্কারভিত্তিক নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা।

সভা শেষে নেতারা বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে এবং সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক।

আরওপড়ুন….গাবতলীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা খু ন, বসতবাড়ি ভাঙ-চু-র-ডা কা তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!