1. salmankoeas@gmail.com : admin :
পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ::
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৫৪৩ Time View

স্টাফ রিপোর্টার ::
দীর্ঘদিনের শাসন শেষে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশত্যাগ করেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হেলিকপ্টারযোগে তারা বাংলাদেশের আকাশসীমা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হন।

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই রাজধানীজুড়ে জনতার স্রোত দেখা দেয়। দুপুর গড়াতেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা গণভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে।

বিকেল ৩টার দিকে গণভবনের প্রধান ফটকের সব বাধা অতিক্রম করে সাধারণ মানুষ ও ছাত্র-জনতা গণভবনের ভেতরে প্রবেশ করে। এসময় তাদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার এবং নানা প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণভবনে প্রবেশের সময় কোনো বাধা দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই পিছু হটে যায়।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে ওঠে। জনগণের দীর্ঘদিনের বিক্ষোভ, ছাত্র-জনতার লাগাতার আন্দোলন এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে শেখ হাসিনার পদত্যাগ ছিল সময়ের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পদত্যাগ এবং দেশত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভবন চত্বরে অবস্থান করছিলেন হাজারো আন্দোলনকারী, যারা ‘জনগণের সম্পত্তি জনগণের দখলে’ স্লোগান দিচ্ছেন।
পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক দলগুলো ও প্রশাসনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরওপড়ুন..মাধবপুরে দুই কন্যাশিশুকে ঘরে রেখে বাবার আত্মহননের চেষ্টা, অক্ষত উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!